অনেক লোক এখন ঝামেলা মনে করা সন্তান নিতে চায় না, আগে ভাগেই জন্মনিয়ন্ত্রণ করে। সন্তান আসার পরও অনেকে গর্ভপাত করে সন্তান নষ্ট করে। অনেকে অভাবের তাড়নায় খাওয়াতে পারবে না মনে করে অধিক সন্তান নেয় না কিংবা বর্তমান আধুনিকতার মায়াজালে ও পাশ্চাত্য সংস্কৃতির প্রচারে বিভ্রান্ত হয়। তারা একবারও ভাবে না, সন্তান দেবার মালিক যেমন আল্লাহ্ তেমনি তার রিযিকের ব্যবস্থাকারীও মহান আল্লাহ্। তারা একবারও ভাবে না এই সন্তান তাদের ইহকাল-পরকাল দু'জাহানের মুক্তির কারণ হতে পারে। এখানে উল্লেখ্য যে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার বাবা-মায়ের ১৩ তম সন্তান ছিলেন।
আমার দুই বছরের ভাগ্নে চিপস খাওয়ার পাগল। যদিও এই ভেজালের যুগে বাজারের চিল্ড্রেন ফুডগুলো কিনতে ভয় লাগে, তারপরও বাচ্চার আব্দার রাখতে মাঝে মাঝে কিনে দেই। সেদিন যখন আমাদের বাসায় এলো, একটা মেরিডিয়ান চিপস কিনে দিলাম। খাওয়ার সুবিধার্থে একটা বাটিতে ঢেলে দিলাম। এইরকম খাওয়ার সময় 'মামাকে একটা দাও' বললে সে চিপস তোলে ছোট্ট হাত দিয়ে মুখে ঢুকিয়ে দেয়। কি করে ট্রাই করার জন্য এবার যখন ও সব খেয়ে শেষ করে ফেলল, তখন বললাম, 'মামাকে একটা দাও'। ভেবেছিলাম সে হাত নেড়ে নাই বলবে। কিন্তু কি করলো জানেন! সে মুখে যে পেস্টটুকু অবশেষ ছিল তা হাত দিয়ে বের করে আমার মুখে দিল। এই অবুঝ শিশুটার ভালোবাসা দেখে আমার মনটা আনচান করে উঠল। চোখে জল এসে গেল।
একটা দুই বছরের বাচ্চা আমাকে বুঝাল, মায়া কাকে বলে! আমাকে শিখাল, ভালোবাসা কী! চোখে আঙ্গুল দিয়ে দেখাল, রক্তের বন্ধন কি রকম হতে পারে!
ওহে মা ও বাবারা, যারা নিজেরা নিজেদের সন্তানকে পৃথিবীতে আসতে দিচ্ছেন না বা হত্যা করতেছেন, চিন্তা করুন একটা বাচ্চা যদি তার মামার জন্য এতো ভালোবাসা লুকিয়ে রাখে, সে মা-বাবার জন্য কি জমিয়ে রেখেছে!
নিজেদের বাচ্চাকে হত্যা করার আগে একবার ভেবে দেখুন! প্লিজ ?
প্রিয় ভাই ও বোনেরা, যাদের বাচ্চা আছে তাদের জন্য একটা চমৎকার ই-বুক উপহার দিলাম ...
ইচ্ছে হলে ডাউনলোড করে নিতে পারেন। সংগ্রহে রাখার মতো একটি মূল্যবান বই ... ...
"সন্তান-প্রতিপালন"